ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৪জুলাই/২০২৪) উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোকর্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক আহŸায়ক কামরুল আহসান দিবাকর, ৭নং রামগোপালপুর জাতীয়পার্টির আহŸায়ক মো. নজরুল ইসলাম, সিধলার সভাপতি ডা. আব্দুস সালাম, সহনাটীর সভাপতি আব্দুস সাত্তার, বোকাইনগরের আহŸায়ক আব্দুল গফুর, মাওহার সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন মিনা, ডৌহাখলার সাধারণ সম্পাদক কারিম উদ্দিন, পৌর জাতীয়পার্টির প্রচার সম্পাদক মো. মুর্তুজ আলী, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জাহিদ ইসলাম হিমন, ছাত্র সমাজের নেতা লিমন আহম্মেদ, লিমন আহম্মেদ, শরিফ উদ্দিন প্রমুখ। এরপর এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
