আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে দু’ট্রেনে দিনদুপুরে চুরি, গ্রেফতার-১

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে বুধবার (১০ জুলাই/২৪) বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ও জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি এ জংশনে ক্রসিং হয়। এ সময় দু’টি ট্রেনের যাত্রীদের মালামাল চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিবুল হাসান পলিন (২১) গ্রেফতার করেছে পুলিশ। সে জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দি গ্রামের মো. বিল্লাল হোসেনের পুত্র। গ্রেফতার ও চুরির বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সাবইন্সপেক্টর মো. হারুন অর রশিদ। তিনি জানান, দু’টি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিলো। যাত্রীরা তাদের মালামাল চুরির ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে সন্দেহজনক একজনকে গ্রেফতার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনের যাত্রী উপজেলার শাহাবাজপুর গ্রামের নাফিসা আক্তার জানান, তিনি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে যখন ট্রেন উঠেন। উঠে দেখতে পান লেডিস ব্যাগে মোবাইল নেই। অপরদিকে শ্যামগঞ্জের আনোয়ার হোসেন জানান, গত শনিবার ট্রেনে মোবাইল চুরি হয়েছে।
এ প্রসঙ্গে গৌরীপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১