আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ




শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কার পাওয়ায় স্বজন প্রভাকে গৌরীপুরে সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহে গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী স্বজন নূরে তাসফিয়া ইসলাম প্রভা জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ায় সোমবার (১ জুলাই/২০২৪) ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ।

সঞ্চালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর শিপন আহাম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। জাতীয় পুরস্কার প্রাপ্তির অনভূতি ব্যক্ত করেন গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী স্বজন নূরে তাসফিয়া ইসলাম প্রভা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল কাদির ফকির, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সুজন চন্দ্র পাল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজের সম্পাদক সামিউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সৈয়দ আল আমিন, উপজেলা স্বজনের সহসভাপতি ও মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক, সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, স্বজন মোখলেছুর রহমান, শামীম আনোয়ার প্রমুখ।
নির্ধারিত বক্তৃতা বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় প্রভা’র হাতে বৃহস্পতিবার ক্রেস্ট, সনদপত্র, মেডেল তুলে দেন জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১