আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ১১:৪২ পূর্বাহ্ণ




ভারতে ধর্মপ্রচারকের কাছ থেকে ২৩ জন সংক্রমিত

বাহাদুর ডেস্ক :

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ব্যক্তির কাছ থেকে ২৩ জন সংক্রমিত হয়েছেন। এর জেরে ২০টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৭০ বছর বয়সি বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে মারা যান। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। এই ব্যক্তি এক জন শিখ ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন।

বিবিসি জানায়, মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব ‘হোলা মহল্লা’ উপলক্ষ্যে বলদেব সিং বড়ো ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। বলদেবের মৃত্যুর পর তার ১৯ আত্মীয়ের দেহে পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ৫৫০ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যারা সরাসরি তার সংস্পর্শে এসেছিলেন। কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে বলে জানান পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যেখানে তিনি থাকতেন তার আশপাশে ১৫টি গ্রাম আমরা এ পর্যন্ত সিল করে দিয়েছি। পাশের জেলার পাঁচটি গ্রামও লকডাউন করা হয়েছে। এতে ৪০ হাজার বাসিন্দা কোয়ারেন্টাইনে চলে গেছেন। তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাঞ্জাবের ৩৩ জন আক্রান্তের মধ্যে অন্তত ২৩ জনই তার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। গত ১৮ মার্চ মৃত্যু হয় পাঞ্জাবের ঐ ব্যক্তির। পাঞ্জাব প্রশাসন জানিয়েছে, শহিদ ভগৎ সিংহ নগর জেলার বাসিন্দা স্থানীয় একটি গুরুদুয়ারে পুরোহিতের কাজ করতেন। ভারতে ২১ দিনব্যাপী লকডাউন চলছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১