আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১০, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ




কাবিংয়ে দেশসেরা গৌরীপুরের স্বজন আদিব!

প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের স্বজন তাহমিন ইসলাম আদিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ কাবিং বিষয়ে দেশসেরা হন তিনি। তিনি উপজেলার সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও বেসরকারি কোম্পানীতে কর্মরত মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র আদিব। গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজে অধ্যয়নকালে কলেজ শাখা স্বজনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসরাত জাহান লাকি। আদিবও স্বজন সমাবেশের চিত্রাংকন, সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ী হয়। সোমবার (১০ জুন/২৪) ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ পদক আগামী শিক্ষাবর্ষে তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিব গৌরীপুর পৌর শহরের রেলস্টেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের নাতী। এ অর্জনে আদিবকে অভিনন্দন জানান, ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। এছাড়াও উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি অভিনন্দন জানান। দেশের ৬৪টি জেলা ৬৫হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা-বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন। আদিব ময়মনসিংহ বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কাবিং এবং কুইজ বিষয়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ পায়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৭৭টি বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাবিং, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান অর্জন করেছিলো। জেলার ১৩টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে কাবিং ও কুইজে প্রথম স্থান অর্জন বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলো আদিব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১