আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৬, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনের উদ্যোগে ১০হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৬জুন/২০২৪) ‘বাঁচতে হলে, বাঁচাতে হবে প্রকৃতি’ এ ¯েøাগানে ‘১০হাজার গাছের চারা বিতরণ ও রোপন’ করার লক্ষ্যে মাসব্যাপীর গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচীর উদ্বোধনী দিনে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, স্বজন সমাবেশের এ আয়োজন অত্যন্ত চমকপ্রদ ও যুগোপযোগী। গাছ শুধুমাত্র ফল দেয় না, আমাদের বেঁচে থাকার মহামূল্যবান অক্সিজেন দেয়। তাই প্রত্যেকটি গাছকে শিশুর ন্যায় যতœ করে রাখতে হবে। গাছগুলো বেঁচে থাকলে, আমরা বেঁচে থাকার অক্সিজেন পাবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী সুলতানা, আফরোজা নাসরীন, নুরুল হক, শংকরী রানী দেবনাথ, নাজমা বেগম, সাবিরা আক্তার, দিতি বানু, মিনান নাহার প্রমুখ।

স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসে ৮টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদরাসা, ৩টি কলেজ ও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১০হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও তদারকি টিমের মাধ্যমে রোপন এবং রোপন পরবর্তী গাছের যতœ পর্যবেক্ষণ করা হবে।
উদ্বোধনী দিনে ১০০টি পেয়ারা গাছের চারা দিয়ে এ কর্মসূচীতে সহযোগিতা করেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পৌর স্বজনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১