আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ




করোনা আতঙ্কের মধ্যেই বসলো পদ্মা সেতুর ২৭তম স্প্যান

বাহাদুর ডেস্ক :

করোনা আতঙ্কের মধ্যেই শনিবার সকালে পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর খুঁটির ওপর বসানো হলো ২৭তম স্প্যান। এর মধ্যে দিয়ে সেতুন ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শুক্রবার স্প্যানটিকে বহন করে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ মাঝ পদ্মায় নোঙর করে খুঁটির কাছে।

পদ্মা সেতু প্রকল্পের (মূল সেতুর) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, আগামী মাসের মাঝামাঝিতে আরও দুইটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।

দায়িত্বশীল প্রকৌশলী সূত্র জানায়, পদ্মা সেতুর খুঁটির ওপর আরও ৫টি স্প্যান বসানোর কর্মযজ্ঞ চলমান। এর মধ্যে দুইটি স্প্যান চূড়ান্ত রঙের কাজ চলছে।

প্রকৌশলী সূত্র জানায়, পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৫টি স্প্যান। বাকি স্প্যানগুলো মার্চের মধ্যেই দেশে চলে আসবে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। শনিবার বসানো হল ২৭তম স্প্যান। আর এ সিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন শেষে ২০২১ সালেই খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১