আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৯, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ




ফ্যাসিবাদ, লুটেরা-মাফিয়া সরকার আমাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে!

ফ্যাসিবাদ, লুটেরা-মাফিয়া সরকার আমাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এ লড়াইয়ে হইতো আমার সম্পূর্ণ জয়ী হতে পারি নাই, কিন্তু এ লড়াইয়ে আমাদের অর্জন কম নয়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক নিহত ফরিদুল ইসলাম স্বপনের শোকসভায় শনিবার (১৮ মে/২৪) এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
তিনি আরও বলেন, যতক্ষণ না ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে। যতোদিন না মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার ফিরে পাবে। ততদিন এ লড়াই চলতেই থাকবে।
তিনি প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম স্বপনের কবর জিয়ারত ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপরে স্বপনের মা, স্ত্রী ও তার সন্তানদের শান্তনা দেন। এ সময় এস এম জিলানী বলেন, স্বপনের পরিবারের খোঁজ নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। স্বপনের জন্য যা করতে হয়, সবই আমরা করবো। সন্তানদের লেখাপড়ার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে বৃত্তির ব্যবস্থা করা হবে।

 

কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. তারা মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক, আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, মো. হাবিবুল ইসলাম খান শহিদ, হারুন অর রশিদ, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জালাল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি আরিফ হাওলাদার, কামরুজ্জামান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, গালিব ইমতিয়াজ নাহিদ, ফয়সাল খান, সহসাধারণ সম্পাদক মুতুর্জ মোর্শেদ আপেল, ডা. সায়েম মনোয়ার, শাহ নাসির উদ্দিন রুমন, রাসেল, সহসাংগঠনিক সাহাব উদ্দিন সাবু, প্রচার সম্পাদক জাকির হোসেন, ময়মনসিহের মহানগরের আহŸায়ক আমিনুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব মাহবুবুর রহমান, উত্তর জেলা আহŸায়ক সাইফুল ইসলাম তমাল, সিনি যুগ্ম আপহŸায়ক রুহুল আমিন খান, যুগ্ম আহŸায়ক খোকন মিয়া, নুরুল হক, এডভোকেই রাইসুল ইসলাম, মাজহারুল ইসলাম প্রত্যয়, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক নুরুজ্জামান সোহেল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১