আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ




কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বজন সমাবেশের উপদেষ্টা কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ মঙ্গলবার (৩০এপ্রিল/২০২৪) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
এ উপলক্ষ্যে স্বজন সমাবেশের উদ্যোগে শোকর‌্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

ড.লিটন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে তিনি মাঠে নেতাকর্মীদের উজ্জীবিত করাসহ দলীয় কর্মকাÐে নিবিড়ভাবে কাজ করছিলেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সংক্রান্ত উপকমিটির সদস্য ছিলেন।

তিনি নাসিরাবাদ কলেজ ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধু’র আদর্শে ১৯৮৬ থেকে ৯০সন পর্যন্ত ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগে ১৯৯৩-৯৪সনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬-৯৭সনে তিনি শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে ভিপি নির্বাচিত হন। ঢাকা মহানগর ছাত্রলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৮সন পর্যন্ত বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ পদে কাজ করেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬সনে বঙ্গবন্ধু পরিষদ গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক, ২০১৮সনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন।
তিনি বারুয়ামারী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, মসজিদ কমিটি, ভাংনামারী ঈদগাঁ মাঠ কমিটি, পজিটিভ থিংক ফাউন্ডেশন, আমজাদীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফাইটো ক্যামিকেল সোসাইটি অফ নর্থ আমেরিকা, ইন্টারন্যাশনাল শিশু ক্যান্সার ফোরাম, ব্রিটিশ কলাম্বিয়া, জাপান উড্ রিচার্স সোসাইটি, জাপান, আন্তর্জাতিক রিয়ার সুগার রিচার্স সোসাইটি, জাপান, কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের আজীবন সদস্য ছিলেন।

তিনি রোটারী ইন্টারন্যাশনাল স্কলারশীপ জাপান, জাপান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন স্কলারশীপ, কৃষি বিশ^বিদ্যালয় স্কলারশীপ অর্জন করেন। তিনি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়েও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় থেকে বিএসসি, কাগওয়া বিশ^বিদ্যালয় জাপান থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রী, পোস্ট ডক্টরেক্ট ডিগ্রী অর্জন করেন।
ড.লিটন ১৯৭১সনের ২৪ ফেব্রæয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ারীমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ¦ ডা. সোলায়মানের পুত্র।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১