আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ




গৌরীপুরে বিএনসিসি ক্লাবের মিলনমেলা ও ইফতার মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৭ এপ্রিল) সরকারি কলেজ বিএনসিসি ক্লাব আয়োজিত এক্স ক্যাডেটদের মিলনমেলা ও ইফতার মাহফিল নেক্সাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সার্জেন্ট মো. রইছ উদ্দিন। তিনি বলেন, বিএনসিসি’র প্রত্যেক ক্যাডেট সুশৃঙ্খল এবং ওরা জীবন সংগ্রামে বিজয়ী। এর কারণ হলো ওদের মাঝে শৃঙ্খলতা, সময়জ্ঞান এবং নিয়মানুবর্তিতা রয়েছে।

আজকের যে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, সে অবক্ষয় প্রতিরোধে ক্যাডেটদের এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ছাড়া সমাজের-রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি ক্লাবের সভাপতি সাবেক ক্যাডেট অ্যান্ডার অফিসার আল ইমরান মুক্তা। সঞ্চালনা করেন সাবেক সার্জেন্ট এমদাদুল হক আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাবেক সার্জেন্ট মো. মাহফুজুর রহমান, তৈমুর আলম, মো. আশিক মিয়া, মীর্জা শামুন।

এছাড়াও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক কর্পোর‌্যাল আব্দুল হালিম, মো. সাগর মিয়া, মো. মোস্তাকিম মিয়া, সাবেক ল্যান্স কর্পোরাল সারোয়ার জাহান আকাশ, সোহেল রানা, সাবেক ক্যাডেট আদনান আবির, মো. মাহমুদুল ইসলাম, শামীম খান, ইসমাইল হোসেন, শামীম আহসান মিতুল, অপূর্ব হাসান, মো. সাইমুন আহমেদ বাপ্পী, রায়হান উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ক্যাডেট আতিক হাসান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১