আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ




গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ/২৪ রবিবার গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন। লাইব্রেরিয়ান মো. কামাল হোসেনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ তোমাদের জানতে হবে। তিনি সারাজীবন এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। শিক্ষা সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে তাঁর অবদান বিশেষ উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু আপাদমস্তক একজন দৃঢ় প্রত্যয়ী সংগ্রামী মানুষের পাশাপাশি ছিলেন কোমলমতি শিশুদের প্রতি অত্যন্ত কোমল প্রকৃতির। এসময় তিনি বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন থেকে বিভিন্ন উদ্ধৃতি তোলে ধরেন এবং সবাইকে তা পড়ার আহŸান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা ইয়াসমিন।

দোয়া মাহফিল পরিচালন করেন রাষ্ট্রবিভাগ বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। ১৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাসুদা আক্তার, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মো. মোস্তাকিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল্ল্হা আল মামুন, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, সমাজকর্ম বিভাগের প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মাহাবুব আলম আকন্দ, প্রভাষক মো. আঃ আলীম খান, শামছুন নাহার বেগম, জান্নাতুল হাওয়া, নাঈম আহমেদ দিহান, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১