আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে সাংস্কৃতিক উৎসবে ‘জীবন্ত পুতুল নাচ’ দর্শক মাতালো!

ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রোববার (১০মার্চ ২০২৪) সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পুতুল নাচ পরিবেশন করে। এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু।

সাংস্কৃতিক উৎসবের পুতুল নাচে অংশ নেন অনুরাধা স্নেহা, সামিহা, তিথির তৃণা, শশী, মৌ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, বুশরা, দিয়া, তানাজ, রাইমা, মম, তাশমি, সিথি, সুপর্ণা, আরাধ্যা, সামিয়া, রাইমা, বৃন্দা, অপ্সরা, গল্প, প্রিয়া, সায়েবা, অরিন। অপর নৃত্যে অংশ নেয় প্রাক প্রাথমিক শাখার শিক্ষার্থী তাউসিয়া, ইবনাত, মিনহা, আয়েশা, সারা, জারিন, এনি, রোসান, জেসান, প্রিয়সী, তমস্বিনী, ফারিয়া, জান্নাত, নুসাইবা, বন্ধন, ছোয়া, রোজা, আরাফ, সুমাইয়া, অনুশ্রী, তাওসিফ,ফাতেমা, দ্বিপ্নীতা, শায়ন্তী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১