আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহ বিভাগে দু’বিষয়ে সেরা হয়ে গৌরীপুরের স্বজন আদিব এখন জাতীয় পর্যায়ে!

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (১০ মার্চ /২৪) ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। গৌরীপুর স্বজন সমাবেশের ক্ষুদে স্বজন তাহমিন ইসলাম আদিব প্রতিযোগিতার কাবিং এবং কুইজ বিষয়ে ময়মনসিংহ বিভাগে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ নিশ্চিত করে।

আদিব গৌরীপুর মহিলা কলেজ স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান ও মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আদিব উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৭৭টি বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাবিং, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান অর্জন করে জেলায় অংশ নেয়। জেলার ১৩টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে কাবিং ও কুইজে প্রথম স্থান অর্জন করে বিভাগে অংশ নেয়। রোববার বিভাগীয় পর্যায়েও সেরা হওয়ার জাতীয় পর্যায়ে কাবিং ও কুইজে অংশ গ্রহণ নিশ্চিত করেছে।
বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়েজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ্ আবিদ হোসেন।

আদিবের এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।##




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১