আজ মঙ্গলবার ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ




ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

রোববার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

টারইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ভারতের তিনটি শট ঠেকিয়ে দিলে জয়ের উল্লাসে মাতে লাল সবুজের দল।

প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে খেলায় সমতা ফেরান। কোনো দল আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ।

নির্ধারিত সময়ের খেলা ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০