আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ




গৌরীপুরে দৈনিক ভোরের দর্পণ এর দুই যুগ পূর্তি উদযাপন

জনগণের মুখপত্র দৈনিক ভোরের দর্পণ পত্রিকার দুই যুগ পূর্তি (২৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই শুভদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে (৫ মার্চ২৪) মঙ্গলবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, উদীচী শিল্পি গোষ্ঠী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, কবি নুরুল আবেদীন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোরীপুর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বোরহান, হলি সিয়াম শ্রাবণ, দপ্তর সম্পাদক সুমন এস্, সাংবাদিক হুমায়ূন কবির, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সাইফুল ইসলাম, মতিউর রহমান খান, মাহফুজুর রহমান, মিলন খান, শামীম আনোয়ার, মুক্তিযোদ্ধার সন্তান রুবেল মিয়া, এসো গৌরীপুর গড়ির সদস্য শান্ত কুমার সরকার প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন করোনা মহামারী পরবর্তী সময়ে এবং অনলাইনের যুগে প্রিন্ট পেপার টিকিয়ে রাখা খুব কঠিন, তারপরও ২৩ বছর পেরিয়ে ভোরের দর্পণ পত্রিকাটি ২৪ বছরে পদার্পণ করেছে। এই মাইল ফলক অতিক্রম করায় আলোচকরা পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন গৌরীপুর প্রতিনিধি সুপক রঞ্জন উকিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১