ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর জমিদারবাড়ীতে শ্রীশ্রী মদন মোহন মন্দির কমিটির উদ্দ্যোগে ২৪ প্রহরব্যপী (তিন দিন) শ্রীশ্রী তারকব্রম্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করছেন। তারমধ্যে রয়েছেন গোপালগঞ্জ, মাদারীপুর, সিলেট, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ও স্থানীয় রামগোপালপুরের কীর্তনীয়া দল। জমিদারী প্রথা বিলুপ্তির পর গত বছর থেকে ওই মন্দিরে হরিনাম সংকীর্ত্তন শুরু হয়েছে। মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাধন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রায়মোহন বিশ্বাস, অর্থ সম্পাদক শিশির কুমার সরকার গনেশ সাংবাদিকদের বলেন, মদন মোহনের কৃপায় গত বছর থেকে আমরা এই মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি হরিনাম সংকীর্তন এর আয়োজন করে আসছি। এখন থেকে প্রতিবছর এ হরিনাম সংকীর্ত্তনের আয়োজন করা হবে। তারা আরও জানান প্রতিদিন গৌরীপুর ছাড়াও আশপাশের উপজেলার শত শত কৃষ্ণপ্রাণ নারী-পুরুষ ভক্তবৃন্দের আগমনে মন্দির আঙ্গিনা মুখরিত হয়ে উঠছে। এ ক্ষেত্রে প্রতিদিন উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির কমিটি জানান, দেশ ও জাতির মঙ্গল কামনায় আমাদের এই আয়োজন। প্রতিবছর এ আয়োজন সফলতার সাথে সম্পন্ন করার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন অনুষ্ঠানের আয়োজকগণ।