আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ




গৌরীপুরে করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী নিয়ে মাঠে যুগান্তরের স্বেচ্ছাসেবক টিম

প্রধান প্রতিবেদক :
শীর্য জাতীয় দৈনিক পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের স্বেচ্ছাসেবক টিম প্রতিদিনই ছুটে চলছে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা আর উপকরণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে। বৃহস্পতিবার (২৬মার্চ/২০২০) দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের কর্মীরা পৌর শহরের প্রধান সড়ক, শাখা সড়কে যানবাহনের চালক, হতদরিদ্র মানুষ ও সুইপার কলোনীতে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং অফিসার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কৃতি সন্তান শাহীন মাহমুদ স্বজনদের এ কর্মসূচীতে ২৫০পিচ মাস্ক, ১০০পিচ সাবান ও ২০টি সাবানদানী প্রদান করেন। এছাড়াও জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার তিনি এ মাসের বেতনের ক্রয়কৃত উপকরণ প্রদান করেন। স্বেচ্ছাসেবক স্বজনরা দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে রিকশা চালক, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের করোনা ভাইরাস মোকাবেলায় লিফলেট ও উপকরণ বিতরণ করেন।

কর্মসূচীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর কাউন্সিলার আব্দুল কাদির, স্বজন উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, স্বজন অনামিকা সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মোঃ তাসাদদুল করিম, স্বজন গোলাম কিবরিয়া, নুর মোহাম্মদ প্রমুখ। স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক জানান, দুর্যোগকালীন এ সময়ে প্রত্যেক স্বজন তাদের সামর্থ্যনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে। এ কর্মসূচীও অব্যাহত রাখবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০