আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৪, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ




কপাল খুলল না কোনো তারকারই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে গণভবনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঘোষিত তালিকায় কোনো তারকা প্রার্থীর নাম নেই।

এবার সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অন্তত ১৭ জন তারকা শিল্পী। তারা হলেন-সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনুর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ। তাদের কাউকেই এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গেল জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও তারকা শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা যায়। তাদের মধ্যে লাকী ইনাম, সুজাতা বেগমের মতো বরেণ্য শিল্পীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর কিংবা নুসরাত ফারিয়ার মতো তারকারা। তবে শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পেলেন না।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

গতবারের সংরক্ষিত নারী আসন থেকে লাকী ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ছিল। তাই এবার তিনি এমপি হচ্ছেন বলে খবর চাউর হয়েছিল। তবে শেষমেশ তারও কপাল খুলেনি।

এছাড়া শমী কায়সার ও তারিন জাহানের নামও আলোচনায় থাকলেও তাদের ভাগ্যেও জোটেনি আওয়ামী লীগের মনোনয়ন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১