আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ




জিবিবিএসের নিন্মমানের পণ্যে অধিক মূল্য নেয়ার প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ : দু’কর্মকর্তা লাঞ্ছিত

গ্রেট বাংলাদেশ বিশ^ সংস্থা (জিবিবিএস) নামের একটি এনজিও (যার রেজি: নং ১৮৩৮০৭) ময়মনসিংহের গৌরীপুরে গ্রাহকদের মাঝে ‘স্বাস্থ্য সেবা এন্ড ডিস্কাউন্ট কার্ড’ এর মাধ্যমে ৫০টাকার বিনিময়ে গ্রাহক করে মেডিসিন, তেল, আটা, আতব চাল, নুডুলস, সাবান, আটা ডিটারজেন্ট প্রদানের প্রতিশ্রæতি দেয়। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি/২৪) সংস্থাটি গ্রাহকদের নিকট থেকে ৪শ টাকা করে নিয়ে নিন্মমানের সরিষা তেল, খোলা বাজারের আটা, মশুরির ডাল, সয়াবিন তেল ও ডিটারজেন্ট পাউডার প্রদান করেন।
পৌর শহরের বালুয়াপাড়া এলাকায় পণ্য বিতরণের পরেই গ্রাহকরা দেখতে পান মেয়াদউর্ত্তীণ ও পণ্য সামগ্রী নিন্মমানের । এ ঘটনায় গ্রাহকরা তাৎক্ষনিক প্রতিবাদ ও বিক্ষোভ করেন। বিক্ষুব্দ গ্রাহকদের হাতে দু’জন কর্মকর্তা লাঞ্ছিত হন। এ প্রসঙ্গে ছুলেমা আক্তার জানান, কোম্পানীটি ৫০টাকা নিয়ে ডিস্কাউন্টের মাধ্যমে পণ্য দেয়ার প্রতিশ্রæতি দেয়। বৃহস্পতিবার যেসব পণ্য দিয়ে ৪শ টাকা নিয়ে এসবের পণ্যের দাম ২৮০টাকার বেশি হবে না। আরেক গ্রাহক সুরুজ আলী জানান, প্রত্যেকটি পণ্যে প্যাকেটে বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা। মেয়াদও নেই। তাই ফেরত দিয়েছি। বালুয়াপাড়া মহল্লার মমতাজ বেগম জানান, যেসব ওষুধ দেয়া হয়েছে। সেগুলোতে কোনো ওষুধ কোম্পানীর নাম নেই। ডাক্তারের পরামর্শ ছাড়া-এসব ওষুধ এ সংস্থা দেয় কিভাবে! গ্রাহক তহুরা খাতুন জানান, পণ্যের গুনগত মান ভালো না ফেরত দিয়েছে, কার্ডের ৫০টাকাও ফেরত নিয়েছে।

এ প্রসঙ্গে পণ্যের বিতরণ কর্মী আইনাল হক জানান, গ্রাহকরা হঠাৎ করে ক্ষেপে যান। তারা হইহুল্লা শুরু করেন। পণ্য ফেরত দিয়েছে। পণ্যের দাম ও কার্ডের নেয়া টাকাও ফেরত দিয়ে দিয়েছি। এ কোম্পানীর উপজেলা ইনচার্জ আফতাব উদ্দিন জানান, পণ্যের মূল্য ঠিক আছে। গুনগত মান ও মেয়াদ ছাড়া মাল তো কোম্পানী দেয়নি। এ বিষয়ে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।
এদিকে উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা এনজিও সমন্বয় সভার সদস্য সচিব মাহফুজ ইবনে আইয়ুব জানান, গ্রেট বাংলাদেশ বিশ^ সংস্থা (জিবিবিএস) নামে কোনো এনজিও এ উপজেলায় করার বিষয়ে আমরা অবহিত না। সেই সংস্থা সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১