আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ




গৌরীপুর স্থগিত কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি!

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকালীন সময়ে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে রোববার (৭ জানুয়ারি/২৪) এ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়। সোমবার (৮ জানুারি ২৪) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, এ কেন্দ্রের ভোট গ্রহণ শনিবার ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ-৩ গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্ণিং অফিসার ও ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম রোববার রাতে ফলাফল ঘোষণা করেন। ৯১টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৩২জন।
জানা গেছে, ৪০ নং ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার বিকেলে ভোট চলাকালীন সময়ে দৃর্বৃত্ত¡রা হামলা চালায়। প্রতিরোধে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা মো. আজিজুল ইসলাম খান দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন। হামলাকারীরা পাল্টা অ¯্ররে ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত ও অবব্যহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের সাবইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অ¯্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ৪টা ১৬ মিনিটে ভোট কেন্দ্র স্থগিত ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার নরোত্তম।

এ উপজেলার মোট ভোটার ২লাখ ৭৬হাজার ৪০জন। ৯১টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১লাখ ২০হাজার ৭৭১জন। শতকরা হার ৪৩.৭৫শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২হাজার ২৫০ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫২ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০০ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৭ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯হাজার ২২৬ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। এরমধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১