আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ




ময়মনসিংহ ৩ গৌরীপুর : ট্রাক প্রতীককে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালনে লাঙ্গল!

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয়পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ বুধবার (৩ জানুয়ারি/২৪) স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ট্রাক প্রতীককে সমর্থন জানিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। রাতে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এ ঘোষণা দেন।

মতবিনিময়কালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয়পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অভিযোগ করেন, নির্বাচনে তার কর্মীদের ভয়ভীতি-প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলা এবং কার্যালয় ভাংচুর করেছে। এখানে জাতীয়পার্টির প্রার্থীর নির্বাচনের সুষ্ঠ যে পরিবেশ তা নেই। এ নির্বাচন এক পেশে নির্বাচন। এ কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার (থেকে সড়ে দাঁড়ালাম) করে নিয়েছি। আজ থেকে আমার প্রতীকের জন্য আর কোনো নির্বাচনী প্রচারণা চালাবো না।

তিনি আরও বলেন, এ নির্বাচনে জোট-মহাজোট নেই। যেহেতু এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাই আমিও আমার ব্যক্তিগত সমর্থন বাল্যবন্ধু স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীককে প্রদান করেছি। আমার সমর্থিত নেতাকর্মীদের বলবো, যদি সোমনাথ সাহাকে আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাক প্রতীকে ভোট দিবেন। এটা আমার ব্যক্তিগত সমর্থন ও অভিমত।

তিনি আরও বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রাজনীতি থেকে সরে দাঁড়াবো না। আমি বাড়িসহ এলাকায় বিনামূল্যে যে চিকিৎসা কার্যক্রম চলছিলো তা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীরাও তাদের যেকোনো সমস্যায় আমাকে ডাকলে কাছে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় কৃষকপার্টির আহŸায়ক সাজ্জাত হোসেন আক্কাছ, পেশাজীবী পরিষদের যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান, সোহেল রানা, বোকাইনগর জাতীয়পার্টির সদস্য মাছুম বিল্লাহ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১