দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বোকাইনগর ইউনিয়নের দরগা বাজারে লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস বুধবার (৩ জানুয়ারি/২৩) ভোরে ভাংচুর করেছে দুর্বৃত্ত¡রা। হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে ও এ ঘটনার প্রতিবাদ জানান জাতীয়পার্টির নেতাকর্মী-সমর্থকরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়পার্টির চেয়ারম্যানের উপদেস্টা লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।
লাঙ্গল প্রতীকের অফিসের দায়িত্বপ্রাপ্ত বালুচড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারে পুত্র মো. সাইদুল হক জানান, তিনি রাত সাড়ে ১০টায় অফিসের তালাবদ্ধ করে রেখে যান। খবরে সকালে এসে দেখি অফিসের তালাভাঙা, অফিসের টিনের বেড়া কুপিয়েছে এবং সবগুলো চেয়ার ভেঙ্গে ফেলা হয়েছে। প্রতিবেশী দোকানী নয়াপাড়া গ্রামের মো. মাসুদ রানা জানান, তিনি রাত আড়াইটার দিকে শব্দ শুনেছেন। পাঠানটুলা গ্রামের মো. রাজদ ভূইয়ার পুত্র মো. রব্বান ভূইয়া জানান, রাত আড়টারদিকে প্রাইভেটকারে ৫/৭জন লোক নামে। আমরা ভয়ে সবাই পালিয়ে যাই। এরপরে ওরা অফিস ভাংচুর করেছে। এদিকে ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন।