আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৮, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ




বিবেকের চাপে রয়েছি: ইসি আলমগীর

‘এখনো চাপ নাই, পূর্বেও চাপ ছিল না। আন্তর্জাতিক, স্থানীয়ভাবেও না; সরকারের পক্ষ থেকেও না, কোনো পক্ষ থেকেই  চাপ নেই। আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি। এই চাপটি হলো যে- আমরা সুষ্ঠু, ন্যায্য এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ’।

সোমবার বিকালে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী হলো দেশ রক্ষার কাজে নিয়োজিত বাহিনী। আমাদের সিভিল প্রশাসনের কোনো কাজে যখন প্রয়োজন হয়, তখন তাদের আমরা আহবান করি। তারা আমাদের সাহায্য করে। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যার হাতে অস্ত্র থাকে তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুযোগ নেই। বিচার এবং অস্ত্র একসঙ্গে থাকতে পারে না।

রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি করার জন্য বর্তমানে যে নিয়ম পরিচালিত আছে, আগে থেকে যে নিয়ম পরিচালিত আছে- সেটাই অব্যাহত থাকবে। আমরা নতুন করে সেখানে পক্ষ বা বিপক্ষে কোনোটাই বলিনি। আমরা শুধু বলেছি আমাদের নির্বাচনি আচরণ বিধিমালা আছে এবং আরপিওতে নির্বাচনি অপরাধগুলো আছে- সেই অপরাধের সঙ্গে কোনো সংশ্লিষ্ট কার্যক্রম নেওয়া যাবে না। নির্বাচনকে বাধা দেওয়ার জন্য কোনো হুমকি দেওয়া, কাউকে আহত করা, কাউকে ভয় দেখানো বা নির্বাচন করতে দেওয়া হবে না বলে জ্বালাও-পোড়াও করা নির্বাচন অফিসে আগুন দেওয়া; এগুলো যাতে না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের পত্র দেওয়া আছে। এমনি সাধারণ সভা-সমাবেশ করতে প্রচলিত যে নিয়ম আছে, সেই নিয়মে আমাদের কোনো পক্ষ থেকে কোনো বাধা নেই। এটাকে আসলে কেন যেন আপনাদের মাধ্যমেই হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক এটাকে বিকৃত করে প্রচার করা হয়েছে। বিষয়টি সঠিক নয়। আপনি একজনকে বলতে পারেন নির্বাচনে যাবেন বা যাবেন না, সেটা শান্তিপূর্ণ উপায়ে বলতে হবে। তা ভয় দেখিয়ে বলা যাবে না।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১