আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১০, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ




হয়রানি ছাড়া ব্যবসা করতে চান ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এনবিআরের উদ্দেশে বলেছেন, ‘হয়রানি ছাড়া ব্যবসা করতে চান ব্যবসায়ীরা। হয়রানি বন্ধ করলে ব্যবসায়ীরা সঠিকভাবে কর ও ভ্যাট দেবে। বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক এগিয়ে। হয়রানি না করলে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সবসময় আছে।’

রোববার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম বলেন:

 ‘ব্যবসায়ীদের মধ্যে হয়ত এক থেকে দুই শতাংশ ব্যবসায়ী কর নিয়ে ঝামেলা করে থাকতে পারে। হয়রানি কমিয়ে আনলে, ওটাও থাকবে না।’

তিনি বলেন, ‘যারা কর দেন, তাদের ওপর বোঝা না বাড়িয়ে রাজস্ব বাড়াতে করের আওতা বাড়াতে হবে। উপজেলা পর্যায়ে ব্যবসা রয়েছে, সেখানে নজর দিতে হবে।’ একই সঙ্গে ভ্যাট আদায়ে ইএফডি মেশিনের ক্ষেত্রে সেক্টর ভিত্তিক সব দোকানে একই সঙ্গে বসানোর দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ভারতের উদাহরণ টেনে বলেন, ‘মোট রাজস্বের অধিকাংশই দেয় দেশটির হাতে গোনা গুটিকয়েক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এনিবআরও দেশের রাজস্বে বাড়াতে করের আওতা সম্প্রসারণে কাজ করছে। তবে বাংলাদেশে ব্যক্তি খাত থেকে রাজস্ব আহরণের সংস্কৃতি খুব বেশি দিনের নয়। তাই রাজস্ব বাড়াতে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে ৯ প্রতিষ্ঠানকে দেশসেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস। ব্যবসায় শ্রেণিতে রয়েছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট ও হ্যামকো করপোরেশন লিমিটেড। আর সেবা শ্রেণিতে ৩ সেরা ভ্যাটদাতা হলো- বিকাশ, তেজগাঁওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও অন্য অতিথিরা পুরস্কার পাওয়া শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১