ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সূচনালগ্নের আলোচনা সভায় দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে আহŸায়ক ও সাপ্তাহিক যুবকন্ঠের গৌরীপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেলকে সিনিয়র যুগ্ম আহŸায়ক করে ১১সদস্যের আহŸায়ক কমিটি শুক্রবার (১ ডিসেম্বর/২০২৩) ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহব্বায়ক দৈনিক আজকের প্রভাতের প্রতিনিধি জহিরুল হুদা লিটন, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি সেলিম আল রাজ, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, কার্যকরী সদস্য দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি শ্যামল ঘোষ, দৈনিক সমবাংলার প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, আজকের শতাব্দীর প্রতিনিধি আশিকুর রহমান রাজিব, দৈনিক দিগন্তবাংলার প্রতিনিধি তৌহিদুল আমিন তুহিন, দৈনিক বাহাদুরের তাসাদদুল করিম, কবি শামীমা খানম মীনা।