দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নৌকা মাঝি পরিবর্তনের দাবিতে মঙ্গলবার (২৮ নভেম্বর/২৩) সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীরা।
বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিবাদে দলীয় কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচী’র মঞ্চে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, আমরা একটি আদর্শের লড়াই করি, যাকে নৌকা দেয়া হয়েছে, তিনি তো এ আদর্শের না। তার বাবা ছিলো বিএনপির সভাপতি, তার ভাই ছিলো উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক। সেখানে তো এখন জাতীয়তাবাদী আওয়ামী লীগ! তাই এ নৌকার মাঝি পরিবর্তনের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ হাসান অনু বলেন, আমরা প্রধানমন্ত্রীর জন্য জীবন দিবো, তার একচুলও কাউকে ক্ষতি করতে দিবোনা। কিন্তু তার পাশে থেকে একটি চক্র বিভ্রান্ত করছেন। যারা রাজনীতি করতে করতে-জীবনের শেষপ্রান্তে এসেছেন গেছেন, আমরা তো বঞ্চিত হয়েছি। এখন তো নতুনরাও বঞ্চিত হবে। এ অবস্থা চলতে পারে না। এক পর্যায়ে তিনি বলেন, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিবো।
সঞ্চালনা করেন মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ হাসান অনু, মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এ কে এম আব্দুর রফিক, মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, মনোনয়নবঞ্চিত জেলা আ’লীগের উপদেষ্টা নাজনীন আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।###