আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ




তারাকান্দায় ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ বাস্তবায়নে ইউএনও মিজাবে রহমতের অনুসরণীয় উদ্যোগ

উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা পরিষদের সহযোগিতায় সকল দপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদের অব্যবহৃত জমি চাষের আওতায় আনা হয়েছে।
মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার  মিজাবে রহমত এর উদ্যোগে সবজি চাষ এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এসি ল্যান্ড, প্রাণিসম্পদ, কৃষি, মৎস্য, পিআইও, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, হিসাবরক্ষণ, পল্লী উন্নয়ন, আনসার ও ভিডিপি, পাট উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবা অফিসার এ চাষাবাদ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জানা গেছে, প্রায় ১.৫০ একর শীতকালীন প্রায় সকল সবজি ফুলকপি, বাঁধাকপি, গাজর, মুলা, আলু, পিয়াজ, মরিচ, রসুন, বেগুন, ঢেঁড়স, লাল শাক, পালং শাক, সরিষা, চিনাবাদাম, মিষ্টি কুমড়া চাষাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ইউএনও মহোদয় যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সকল অফিসাররা ফসল ফলাচ্ছে। নিজেরা খাচ্ছেন, আগত সেবা প্রার্থীদের দেন, একটা উৎসব যেন।
সমাজসেবা অফিসার জনাব রুবেল মন্ডল বলেন, এ জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। ময়লা আবর্জনা ছিল আগে আর এখন দেখলেই মন ভালো হয়ে যায়। অন্যান্য উপজেলা পরিষদেও এটি অনুশীলন করা দরকার।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটি প্রথম থেকেই আমাকে আলোড়িত করে। এমন বিজ্ঞান ও বাস্তবসম্মত নির্দেশনা অনন্য। ফলে আমরা বিভিন্ন অফিস প্রাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমি চাষের আওতায় আনতে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের অব্যবহৃত প্রায় ১.৫০ একর জমিতে শীতকালীন সবজি চাষ করে আবাদের আওতায় আনা হয়েছে। সবার উচিত যার যতটুকু জমি আছে তা চাষের আওতায় আনা।
ইউএনওর এমন উদ্যোগ উপজেলায় সারা ফেলেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১