আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ




গৌরীপুরে যুবক হত্যাকান্ডের ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার!

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের পুত্র জামাল মিয়া (৪১) কে কুপিয়ে হত্যাকাÐের ঘটনায় রোববার (২২ অক্টোবর/২৩) গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. স্বপন মিয়া। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লার মৃত হাফিজ উদ্দিনের পুত্র মো. শরিফ মিয়া ও তার পুত্র মো. সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতকেও গ্রেফতারের চেস্টা চলছে।

নিহতের বড় ভাই স্বপন মিয়া জানান, শরীফের নিকট আমার ছোট ভাই জামাল মিয়া টাকা পাইতো। সেই টাকা আনতে গিয়েছিলো। টাকা দিবে এ কথা বলে শুক্রবার রাতে ফোন দিয়ে বাসায় নিয়ে ঘরের ভিতরে পরিকল্পিতভাবে শরিফ, তার স্ত্রী শামছুন্নাহার ও তার ছেলে সজিব উপর্যুপুরি কুপিয়ে আহত করে। জামালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় মারা যায়।
নিহতের মা রহিমা খাতুন যুগান্তরকে জানান, আমার ছেলের রক্তে আঁচল ভিজে গেছে, তার ঘরটাও রক্তে ভেসে গেছে। আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই।

গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া জানান, পুর্বদাপুনিয়ার শরিফের স্ত্রী শামছুন্নাহারের সঙ্গে পাশ^বর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। এ ঘটনা নিয়ে দু’পরিবারের মাঝে দ্ব›দ্ব চলছিলো। প্রতিবেশীরা জানান, হ্যান্ডট্রলি চালক জামালের গাড়িতে কাজ করতো শরিফের পুত্র সজিব মিয়া। এ কারণে শরিফের বাসায়ও জামাল মিয়াকে নানা সময় আসা-যাওয়া করতে দেখা গেছে। শামছুন্নাহারের পরকীয়া সম্পর্কটা মেনে নিতে না পারায় বাবা-ছেলে মিলেই জামালকে হত্যা করেছে বলে তাদের ধারণা।
নিহত জামাল মিয়ার জানাযা শনিবার রাত সাড়ে ৮টায় কলাবাগান ছয়গÐা এলাকায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১