আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ




চাঁদের হাটের প্রতিষ্ঠাতা দাদু ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গৌরীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁদের হাটের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ছড়াকার সাংবাদিক রফিকুল ইসলাম দাদু ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯অক্টোবর/২৩) ময়মনসিংহের গৌরীপুরে চাঁদের হাট অগ্রদূত শাখা ও অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, দাদু ভাই সারাদেশে চাঁদের হাটের মাধ্যমে লাখো আলোকিত মানুষ তৈরি করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন, শিশুদের মননশীল, সৃজনশীল রূপে গড়ে তুলতে শিশু সংগঠন গড়ে তুলেছেন। সদা হাস্যোজ্জ্বল দাদু ভাই শিশুদের হাসির মধ্যেই খুঁজে পেতেন জীবনের সুখ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁদের হাট অগ্রদূত শাখার সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, চাঁদের হাট অগ্রদূত শাখার দপ্তর সম্পাদক মো. রইছ উদ্দিন, অগ্রদূত নিকেতনের সহকারী শিক্ষক রেখা সাহা, সোমা হালদার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১