ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ অক্টোবর/২৩) শারদীয় দূর্গাপুজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ৬৩টি পুজা কমিটির মাঝে গোবিন্দ জিউর মন্দির আঙ্গিনায় বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল কর। প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী, ডৌহাখলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার, সাংবাদিক তিলক রায় টুলু, উপজেলা পুজা উদযাপন কমিটি গণসংযোগ সম্পাদক নিতাই চন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার সম্পাদক সুবীর কুমার হোম চৌধুরী, সুশান্ত রায় তপন, অজিত চৌহান, দুলাল চন্দ্র দেবনাথ, শংকর ঘোষ পিলু, গোবিন্দ বণিক প্রমুখ। উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, ৬২টি মন্দিরের জন্য প্রধানমন্ত্রীর উপহার এসেছে, বিলম্বে তালিকা প্রেরণের জন্য একটি বাদ পড়ে যায়। সেই মন্দির কমিটিকে সমপরিমাণ অর্থ এমপি’র বরাদ্দ থেকে বিশেষ বিবেচনায় প্রদানের ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।