আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ৪:১৬ অপরাহ্ণ




এবার অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

বাহাদুর ডেস্ক :

করোনা মোকাবেলায় গণপরিবহন ও লঞ্চ বন্ধ ঘোষণার পর এবার যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত এলো।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে রেলভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী।

সেখানে তিনি বলেন, আমাদের যাত্রীবাহী মোট ট্রেন রয়েছে ৩৬৪টি। এর মধ্যে লোকাল, মেইল, কমিউটার ও ডেমোসহ ২৫৭টি ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

‘তবে ৯৮টি আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সেগুলো ঢাকায় পৌঁছার পর আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। কারণ কমলাপুরে ট্রেন স্টেশনে শতাধিক ট্রেন রাখার জায়গা নেই।’

আন্তঃনগর ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় যাত্রী নিয়ে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীরা ট্রেনে উঠলে তো আর কিছু করা যাবে না। তবে নির্দিষ্ট জায়গায় পৌঁছার পর আর কোনো ট্রেন চলবে না।

এর আগে সকালে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এ ছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১