আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ৪:১৪ অপরাহ্ণ




করোনাভাইরাসে ফ্রান্সের ৩ চিকিৎসকের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের তিন চিকিৎসক মারা গেছেন।

ফ্রান্স ন্যাশনাল হেলথ এজেন্সি সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ওই তিন চিকিৎসকের সবাই ছিলেন উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলের। খবর আনাদোলুর।

তাদের সবার বয়স ৬০-এর ওপর। এদের মধ্যে একজনের বয়স ৬০, আরেকজনের ৬৬ এবং অন্য চিকিৎসকের বয়স ছিল ৬৮ বছর।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে।

এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৩৮ জনসহ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মাত্র ২ হাজার ২০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্যারিস পাবলিক হাসপাতালের এক মুখপাত্র জানান, সব মিলিয়ে প্যারিস অঞ্চলে ৪৯৯ মেডিকেল কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

তাদের মধ্যে ৩২ শতাংশ চিকিৎসক এবং ১৫ শতাংশ নার্স। এ ছাড়া রোগীদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১