আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ




গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান নির্বাহী পরিচালক সত্যেন দাসের শেষকৃর্ত্য অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান নির্বাহী পরিচালক সত্যেন দাসের শেষকৃর্ত্য অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন গৌরীপুর গণপাঠাগারের নেতৃবৃন্দ। তাঁর মৃত্যুতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৃথক শোকবার্তায় প্রয়াত সত্যেন দাসের স্বর্গীয় আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, একজন সংস্কৃতিমনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ছিলেন শ্রদ্ধেয় সত্যেন দাস।
শ্রদ্ধার্ঘ্য অর্পণে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান পরিচালক রণজিৎ কর। এ এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান পরিচালক মো. শফিকুল ইসলাম মিন্টু, নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগ্ম নির্বাহী পরিচালক আরিফ আহমেদ, প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, অর্থ পরিচালক নুরুল নঈম মনন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের প্রধান পরিচালক রণজিৎ কর জানান, গৌরীপুর গণপাঠাগারের তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা সদস্যও। কার্যালয় নির্মাণ ও গণপাঠাগারের অগ্রযাত্রায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন।
সত্যেন দাস শনিবার (২৩ সেপ্টেম্বর/২৩) সকাল ৬টায় নিজবাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্তোষ্টুক্রিয়া পৌর শ্মশানে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১