ময়মনসিংহের গৌরীপুরে শালিহর গণহত্যা দিবস উপলক্ষ্যে সোমবার (২১ আগস্ট/২০২৩) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণসভা-আলোর মিছিল ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ মালেক সরকার, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, আরএমজি এগ্রো ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, রফিকুল ইসলাম রবি, শুভংকর ঘোষ, ব্যবসায়ী জগদীশ চন্দ্র সরকার মিঠু, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।
২১আগস্ট শালিহর গণহত্যা দিবস। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ চলাকালে হানাদার পাকবাহিনী গৌরীপুর উপজেলার শালিহর গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছিল ১৩জনকে এবং ধরে নিয়ে গিয়েছিল চেয়ারম্যান আবুল হাসিমের পিতা ছাবেদ আলীকে। যিনি আর কোনোদিন ফিরে আসেননি। স্বজনরা আজও খুঁজে ৭১’র সালে হারিয়ে যাওয়া আত্মীয়-স্বজনকে। সেদিন ৪০টি ঘরবাড়িতে অগ্নিসংযোগও করা হয়। যাদেরকে আজও পুনঃবাসিত করা হয়নি।

এইদিনে মুক্তিযুদ্ধের সময় উপজেলার শালীহর গ্রামে পাকবাহিনীর গণহত্যায় শহীদ হন মোহিনী মোহন কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র বিশ^াস, নবর আলী, কিরদা সুন্দরী, শচীন চন্দ্র বিশ^াস, তারিনীকান্ত বিশ^াস, খৈলাশ চন্দ্র বিশ^াস, শত্রগ্ন নমদাস, আমেন্দ্র চন্দ্র সরকার, অবনী মোহন সরকার, দেবেন্দ্র চন্দ্র নমদাস, কামিনীকান্ত বিশ^াস, রায় চরণ বিশ^াস। ৭১’রে পাকবাহিনীর ধরে নিয়ে যান ছাবেদ আলী ও মধু সূদন ধরকে। আজও তারা ফিরে আসেননি। স্বাধীতার পর থেকে প্রতিবছর ২১ আগস্ট ‘শালীহর গণহত্যা’ দিবস পালিত হয়ে আসছে।
