আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ




সৌদিতে কারফিউ জারি করলেন বাদশাহ

বাহাদুর ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সৌদি আরবজুড়ে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যা সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হবে।

আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে এমন তথ্য জানা গেছে। দেশটির রাজকীয় আদালতের একটি বিবৃতি সৌদি সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, সন্ধ্যা সতাটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে।

হিজরি বর্ষপঞ্জির ১৪৪১ সালের ২৮ রজব থেকে আগামী ২১ দিন এই কারফিউ কার্যকর থাকবে। অর্থাৎ গ্রিগরি ক্যালেন্ডার অনুসারে ২৩ মার্চ থেকে যা কার্যকর থাকবে।

রোববার সৌদিতে নতুন করে ১১৯ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপসাগরীয় দেশটিতে সর্বমোট ৫১১ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়ে।

নিজেদের নিরাপত্তার জন্যই কারফিউ চলাকালে নাগরিক ও বাসিন্দাদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

কারফিউর নির্দেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। এতে সব সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতেও বলা হয়েছে।

তবে কয়েকটি খাতের শ্রমিকরা এই কারফিউর বিধিনিষেধের বাইরে থাকবেন। নিবৃত্তিমূলক সময়েও যেসব সরকারি ও বেসরকারি খাতের কাজ অব্যাহত চালিয়ে যেতে হবে, সেই সব খাতের শ্রমিকরা এই কারফিউর বাইরে থাকবেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১