আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৯, ২০২৩, ১:২০ অপরাহ্ণ




ময়মনসিংহে স্কাউটের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা

ময়মনসিংহের ৫টি ভেন্যুতে শনিবার (২৯জুলাই/২০২৩) বাংলাদেশ স্কাউটের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ২৬২জন ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য ১৯৭জন পরীক্ষায় অংশ নেন।
ময়মনসিংহ জিলা স্কুল ভেন্যুতে ময়মনসিংহ সদর, গৌরীপুর, তারাকান্দা ও ফুলবাড়িয়া উপজেলার ১০১জন স্কাউট ও ৫১জন কাব স্কাউট পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা হল পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলা শাখার সম্পাদক ইউএনও মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা স্কাউটের কমিশনা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্কাউটার মো. মোস্তাফিজুর রহমান ভূইঞা উডব্যাজার। এ ভেন্যুতে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন স্কাউট ময়মনসিংহ অঞ্চলের কোষাধ্যক্ষ স্কাউটার মো. নজরুল ইসলাম এল.টি, ময়মনসিংজ জেলা স্কাউটস্ যুগ্ম-সম্পাদক স্কাউটার আঞ্জুমান আরা লিপি এল.টি, জেলা কাব লিডার স্কাউটার শিপ্রা সরকার এল.টি, জেলা স্কাউট লিডার স্কাউটার মো. নুরুল আমিন এল.টি, সদরের স্কাউটার কল্লোল সরকার মনজিত এল.টি, স্কাউটার মো. ফজলুল হক এ.এল.টি, স্কাউটার মোছা. আমেনা বেগম এ.এল.টি, গৌরীপুরের স্কাউটার বিদ্যুৎ কুমার নন্দী এ.এলটি, ফুলবাড়িয়ার স্কাউটার মো. মাজহারুল ইসলাম উডব্যাজার।
এছাড়াও হালুয়াঘাট ভেন্যুতে ১৫জন স্কাউট ও ১১০জন কাব স্কাউট, ভালুকা ভেন্যুতে ১৪জন স্কাউট ও ৩২জন কাব স্কাউট, ত্রিশালে ৩৬জন কাব স্কাউট, মুক্তাগাছায় ৬৭জন স্কাউট ও ৩৩জন কাব স্কাউট অংশ নেয়। হালুয়াঘাট কেন্দ্রে দায়িত্ব পালন করেন এজেডএম আব্দুল কাদের এল.টি, মো. খায়রুল ইসলাম রতন উডব্যজার, নারায়ন সরকার এ.এল.টি, রাবেয়া আক্তার কানন এ.এল.টি, মোছা. ফাতেমা আক্তার উডব্যজার, আবুল মুনসুর আহম্মদ উডব্যজার, ভালুকায় আঞ্চলিক পরিচালক মো. সামছুল হক এল.টি, মো. ইদ্রিস আলী এ.এল.টি, মো. সিরাজুল ইসলাম এ.এল.টি, ত্রিশালে একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার উডব্যজার, মো. আব্দুল কাইয়ূম উডব্যজার, মুক্তাগাছায় জামাল উদ্দিন আকন্দ এল.টি, মো. আশরাফুল ইসলাম এল.টি, মো. আব্দুল কাদের এ.এল.টি, মো. আজহারুল ইসলাম উডব্যজার, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ উডব্যজার, মো. আতিকুল ইসলাম উডব্যজার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১