আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ




সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন

ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডান, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা।

সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মানুষ হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন হাজিরা।

বুধবার ঈদুল আজহা উদযাপন করছেন ফিলিস্তিরা। আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন লাখো মানুষ।

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১০০০ স্থানীয় হজযাত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হজযাত্রীকে নিয়ে হজ পালিত হয়।

গত বছর মহামারি শেষ হওয়ার পর প্রথমবারের মতো বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন। এবার এ সংখ্যা ১৮ লাখ।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হযরত ইবরাহিম আ.-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ।

বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদে কোরবানির জন্য রাজধানীসহ সারা দেশের পশুর হাটগুলোতে গত কয়েক দিন ধরে চলছে কেনাবেচা।

স্বজনদের নিয়ে ঈদ উদযাপনের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১