নারী এগিয়ে আছে।
তবুও
নারী পিছিয়ে আছে।
নারী ছাড়া ঘর অন্ধকার,
তবুও কোন ঘর হয় না তাঁর।
নারী অবহেলা ও
তুচ্ছতাচ্ছিল্যোর শিকার।
নারী কেবলমাত্র ব্যবহারের পাত্র।
নারী নয় প্রিয় জন?
নারী সকলের প্রয়োজন?
শৈশব, কৈশোর, যৌবন
বাবা,ভাই দের শাসন।
বিবাহিত নারী?
জেলখানায় আবদ্ধ।
হা হা হা হা হা হা হা হা!
নারীর মন নিজেকেই প্রশ্ন করে তুমি মানুষ তো?
সত্যি কি নারীর মন আছে?
আছে!
তবে অবহেলিত মন।
সেই মন মুক্ত আকাশের পানে তাকালেই ভাবে,
আমি যদি হতেম মুক্ত পাখির ন্যায়।
উদ্দাম গতিতে উড়ে যেতাম তেপান্তরে!
নারী এগিয়ে আছে।
তবুও নারী পিছিয়ে আছে।