আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ৬, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে প্রথম সাময়িক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে প্রথম সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬জুন/২০২৩) এ অভিযোগের সত্যতা যাছাইয়ের জন্য সরজমিন গেলে বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। ক্ষুব্দ অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের নিকট থেকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে এ টাকা আদায় করা হয়েছে। কাউকে কোনো ছাড় দিচ্ছেন না।
৮ম শ্রেণির শিক্ষার্থী ফাহিম ইসলাম সিয়াম, সানিমুল ইসলাম, রেদোয়ান আহমেদ জনি ও মাসুদ মিয়া জানান, আমাদেরকে প্রত্যেককে উন্নয়ন ফিস ৫শ টাকা, সেশন চার্জ ৫শ টাকা, বেতন ৬শ টাকা, পরীক্ষার ফিস ৪শ টাকা ও আইসিটি বিভাগের চার্জ ৫শ টাকা মোট ২হাজার ৫শ টাকা করে আদায় করা হচ্ছে। আরেক শিক্ষার্থী জানান, দু’চার জন্য এখন কিছু বাকী রেখে প্রবেশপত্র নিতে পারলেও এটা পরে দিয়ে দিতে হবে। এ বিদ্যালয়ে কাউকে মওকুফ করা হয় না। ৮ম শ্রেণির অভিভাবক জানান, আমি শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছি, তারপরেই কোনো ফিস ছাড় দেননি।
শিক্ষার্থীদের নিকট থেকে আইসিটি খাতে ৫শ ও উন্নয়ন খাতে ৫শসহ প্রথম সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত ফিস গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. ফারুক আহমদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৫শ টাকা ও আইসিটি খাতে ৫শ টাকা ফিস ধার্য্য করা হয়েছে। তবে সবাইতো আর দেয় না! বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, ফিস ধার্য্যরে বিষয়টা কে বলেছেন? প্রধান শিক্ষক! আচ্ছা, আমি বিকালে প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাত করে পরে জানাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, আইসিটি খাতে অর্থ আদায়সহ যেকোনো অতিরিক্ত ফিস গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১