আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ




গুচ্ছ ভর্তিতে আবেদন পড়েছে ৩ লাখ, সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এতে আবেদন করেছেন ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক আজ সোমবার এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, গতকাল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবার তিন ইউনিট মিলিয়ে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

উপাচার্য আরো বলেন, এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে। এ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এ ছাড়া বি ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ৪৩৪টি এবং সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা বিভাগ) আবেদন করেছে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী।

ড. ইমদাদুল হক বলেন,  সুশৃঙ্খলভাবে গুচ্ছ ভর্তি কার্যক্রম এগিয়ে চলছে। গত বছরগুলোর তুলনায় এ বছর যেন আরো সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায় সেজন্য আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, এ বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু আসন বাড়বে বলে জানালেও এখনও তা নিশ্চিত করেনি।

আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২৭ মে বাণিজ্য বিভাগ এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১