আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ




খুলনায় শ্রমিকদলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

খুলনায় শ্রমিকদলের মে দিবসের র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন শ্রমিকদল। পুলিশের লাঠিচার্জে ১৫ জন নেতাকর্মী আহত হয়ছে বলে দাবি করেছেন তারা। এই ঘটনায় মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মে দিবস উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি ৭ দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়। কিন্তু তারা অনুমতি দেয়নি। মে দিবসে অন্যান্য শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিকদল করতে পারবে না-এটা কেমন কথা। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করার।

তিনি বলেন, সকাল থেকে বিএনপি কার্যালয়ের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের যেতে বাঁধা দেওয়া হয়। পরে স্টেশন রোডে শ্রমিক দল র‌্যালি বের করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে ১৫ জন নেতাকর্মী আহত হয় এবং ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি না নিয়ে র‌্যালি করার চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয়। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১