আজ শনিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২০, ৭:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে ইউএনও সেঁজুতি ধর ও শিক্ষা অফিসার মনিকা পারভীনের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ

প্রধান প্রতিবেদক :
সরকারি নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়াসহ উপজেলার ২৭টি মাদরাসায় পাঠদান কার্যক্রম চালু রাখার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে চলার জন্য বৃহস্পতিবার (১৯ মার্চ/২০২০) উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন অভিযান পরিচালনা করেন।

অভিযানে পৌর শহরের নয়াপাড়া মোঃ আবুল বাসার হুজুরের হাফেজিয়া মাদরাসা পরিদর্শনে যান। মাদরাসার পাঠদান কার্যক্রম চালু রাখায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবুল বাসার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষ দুপুর থেকে মাদরাসাটি বন্ধের ঘোষণা দেন। অপরদিকে শহরের গোলকপুর, রামগোপালপুর, শ্যামগঞ্জ, মানিকরাজ, পাছার বাজার, উপজেলা সদর, পূর্বদাপুনিয়া, ভূটিয়ারকোনা, শালীহর, অচিন্তপুর বাজার, সিধলা, মাওহা বাজারের ২৬টি মাদরাসায় পৃথক অভিযানের প্রেক্ষিতে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান মাদরাসা বন্ধ ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে যেখানে মাদরাসা চালুর খবর পাওয়া যাচ্ছে, সেখানেই মনিটরিং টিমের সদস্যরা যাচ্ছেন। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের সমন্বয়ে পৌর ও ১০টি ইউনিয়নে পৃথক মনিটরিং টিমও কাজ করছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১