তিন শিক্ষিকার মধ্যে দু’জন সদস্যপদে প্রার্থী! এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) বৈধপ্রার্থীদের তালিকা প্রকাশ করেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
তিনি জানান, এ বিদ্যালয়ের নিয়মিত কমিটি গঠনের জন্য ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিভাবক সদস্য পদে ১২জন তারা হলেন আব্দুর রাশিদ, মো. আবুল হাশেম, মো. আসাদুজ্জামান সিদ্দিক, তোফাজ্জল হোসেন, মো. দুলাল মিয়া, মো. মোতাহার হোসেন, রফিকুল ইসলাম রিপন, মো. লুৎফুর রহমান, শফিকুল ইসলাম রতন, মো. শাহজাহান মিয়া, মো. সবুজ মিয়া ও হক মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্তির ভিত্তিতে ৪জন নির্বাচিত হবেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আসমা আক্তার, মোছা. নাজমা আক্তার ও মালেকা খাতুন। সাধারণ শিক্ষক প্রতিনিধির সদস্য পদে মো. সাইফুল ইসলাম, মো. সাজেদুল হক ও মো. হাবিবুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদে সুলতানা পারভীন, সালমা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ জানান, বিদ্যালয়ের মহিলা শিক্ষিকা ৩জন। তাদের মধ্যে দু’জন প্রার্থী হয়েছেন। একজন নির্বাচিত হবেন। সাধারণ শিক্ষক ভোটার ৯জন, তাদের মধ্যে প্রার্থী হয়েছেন ৩জন, ১জন নির্বাচিত হবেন। মোট অভিভাবক ভোটার ২৬৭জন।
প্রিজাডিং অফিসার কমল কুমার রায় আরও জানান, মনোনয়নপত্র ৮ এপ্রিল পর্যন্ত প্রত্যাহারের সময়সীমা রয়েছে। ১৯এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়।