আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৮, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ




রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

বাহাদুর ডেস্ক :

পিতার জন্মদিনের আয়োজনে তাকে হারানোর বেদনাকে আবার স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ রেহানা ও শেখ হাসিনা।

জন্মদিনে বাবাকে নিয়ে লেখা রেহানার একটি কবিতা আবৃত্তি করে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বাবা’ নামের এই ৩১ পঙ্‌ক্তির কবিতা শেখ রেহানা রচনা করেছিলেন ২০১০ সালের ১৭ মার্চ বাবার ৯০তম জন্মদিনে।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করেন বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবৃত্তি আগেই রেকর্ড করা হয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাবাকে নিয়ে লেখা ছোট বোনের কবিতাটি আবৃত্তি করছিলেন, তখন শেখ রেহানাও পাশে ছিলেন। পুরো কবিতাটি এখানে দেয়া হলো:

বাবা

শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে

শুভেচ্ছা জানানো ছিল

আমার সবচেয়ে আনন্দ।

আর কখনও পাব না এই সুখ

আর কখনও বলতে পারব না

শুভ জন্মদিন।

কেন এমন হলো?

কে দেবে আমার প্রশ্নের উত্তর

কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো

আকাশের দিকে তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে

ঢেউদের খেলার মাঝে থাকো বলব

শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনব কি

তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ

নীল আকাশে লুকোচুরি খেলে

তুমি কি ওখানে?

তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে

ওখানে কি তুমি?

আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়

তোমাকে খুঁজব, ডাকব

যে প্রতিধ্বনি হবে

ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।

শুভ জন্মদিন।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১