আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১১, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ




প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে গৌরীপুর থেকে ট্রেন, বাস, নৌকা ও পায়ে হেঁটে ছুটছেন জনতা

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ময়মনসিংহে এসেছেন। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে স্বাগত জানাতে ও বরণে ময়মনসিংহের গৌরীপুর থেকে শনিবার (১১মার্র্চ-২০২৩) ট্রেন-বাস- নৌকা ও পায়ে হেঁটে সভাস্থলের দিকে ছুটছেন জনতা। মোহনগঞ্জ, গৌরীপুর নেত্রকোণা, জারিয়া-ঝানঝাইল, ঈশ^রগঞ্জ-নান্দাইল, সকাল থেকে গৌরীপুর জংশনে ছিলো লোকারণ্য। গৌরীপুরের ভাংনামারীসহ চরাঞ্চলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা নৌকা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর জনসভায়।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা’র নেতৃত্বে বাস, ট্রেন ও নৌকা যোগে হাজার হাজার নেতাকর্মী শহরের হাজী কাসেম আলী কলেজ মাঠে সমাবেত হন। সেখান থেকে বিশাল বর্ণাঢ্য মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাস্থল সার্কিট হাউজ মাঠে অংশ নেন। উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে হলুদাভ রঙে বিশার শোডাউন নিয়ে গৌরীপুর শহরে আনন্দ শোভাযাত্রা করে। মিছিল শেষে ট্রেনে যোগে প্রধানমন্ত্রীর সভাস্থলে অংশ নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশীদের বর্ণিল পোস্টার, তোরণ উপজেলা-জেলা সদর ছাড়িয়ে ঠাঁই নেয় ময়মনসিংহ বিভাগীয় শহরে। শুধু তাই নয়; এ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের প্যানা-পোস্টার ময়মনসিংহ-ঢাকা সড়ক বেয়ে গাজীপুরেও শোভা পাচ্ছে। গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে বর্ণিল আয়োজনে বরণে যুবলীগসহ সর্বস্তরের মানুষের আগমনে পুরো স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই নেই। তার আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও উৎসবে মেতে উঠেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার আগমন আমরা আনন্দে উদ্বেলিত। দু:খী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আজ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য লাখো লাখো মানুষ সমবেত হয়েছেন।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১