ময়মনসিংহের তারাকান্দায় আশ্রয়ন প্রকল্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর মহাপরিচালক শাহিদা সুলতানা।
জানাগেছে, সোমবার (৬ মার্চ) দুপুরে মহাপরিচালক তারাকান্দা উপজেলায় আসার পথে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা প্রাঙ্গনে পৌঁছলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন স্বাগতম জানান।
পরে তিনি বানিহালা ইউনিয়নের লাউটিয়া গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেল ও পিইপিজেড এর পরিচালক এহেতেশাম রেজা, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ দিবাকর ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ।