আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ




গৌরীপুরে একশ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন পৌর মেয়র সৈয়দ রফিক

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে একশ পাউন্ডের কেক কাটলেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় গৌরীপুর পৌরসভা প্রাঙ্গনে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কেক কাটেন। এর আগে তিনি স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, পৌর প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, এস আলী আহাম্মদ, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নুরুল ইসলাম, এমরান মুন্সী, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, পৌর যুবলীগের সভাপতি মেহদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর তাঁতীলীগের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০