আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৪, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ




শাবনূরের জন্য অনেক কেঁদেছেন পূর্ণিমা

অভিনয় জগতে তারকাদের মধ্যে রেষারেষি দেখা যায়। বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে বেশি। ঢাকাই সিনেমায় আমরা জেনে আসছি শাবনূর আর পূর্ণিমার মধ্যে দা-কুড়াল সম্পর্ক। আসলেই কি তাই। শুক্রবার বিকালে হঠাৎ এই দুই অভিনেত্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে বিষয়টি পরিষ্কার করলেন। তারা একে-অপরের প্রশংসাসহ অনেক কথা বলেছেন। পূর্ণিমা একপর্যায়ে বলেই দিয়েছেন আপুর জন্য নতুন নায়িকারা ইন্ডাস্ট্রিতে পা-ই রাখতে পারত না। ডিরেক্টরদের হাতে বকা খেয়ে অনেক কাঁদতে হয়েছে তাকে।

চিত্রনায়িকা পূর্ণিমা কয়েক দিন আগে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন। এদিকে শাবনূরও অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। শাবনূরের সঙ্গে দেখা করতে শুক্রবার তার বাড়িতে যান পূর্ণিমা। সেখান থেকে বিকালে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তারা। শাবনূরকে পাশে পেয়ে নিজেদের হাসি-আড্ডার মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারেননি তিনি।

শুরুতেই শাবনূর বলেন, ‘আমাদের নিয়ে সবারই একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে, আমার ও পূর্ণিমার মধ্যে দা-কুড়াল সম্পর্ক; কিন্তু সেটা ঠিক নয়।’

পূর্ণিমা তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার খুবই পছন্দের অভিনেত্রী তিনি। শাবনূর আপুকে দেখেই আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। এখনো অভিনয় করতে গেলে শাবনূর আপুর কথাই মনে আসে।’

লাইভে ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা শোনান পূর্ণিমা, ‘আপু তখন সুপারডুপার হিট। আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, ডিরেক্টর-কোরিওগ্রাফাররা বলতেন- কী এক্সপ্রেশন দাও, শাবনূরকে দেখ না? শাবনূরের নখের যোগ্যও না তোমরা। বকা খেয়ে আমি এক কোণে গিয়ে কান্নাকাটি করতাম।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১