আজ রবিবার ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই …. গৌরীপুরে ইমরান সালেহ প্রিন্স ‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স গৌরীপুরে সেরা রক্তদাতা ও সংগ্রাহকদের সংবর্ধনা ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৮, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ




তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থের জন্য বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ চলমান কাজ বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়,২০০০ সালে কামারিয়া বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই সালে জমিদাতা গোলাম মাসুদ ২৭ শতাংশ ও তার ভাই গোলাম মোর্শেদ১২ শতাংশ মোট ৩৯ শতাংশ জায়গা  বিদ্যালয়ে  দেয়। তারপর বিদ্যালয়ের কথা বলে দাতা মাসুদের কাছ থেকে ২০১১ সালে বিদ্যালয়ের নামে দলিল না করে প্রতারনা করে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম  কৌশলে নিজ নামে দলিল করে নেয়। পরে বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের জন্য ১১ শতাংশ জমি প্রয়োজন পড়ে। তখন এলাকাবাসী সমন্বয় করে গোলাম মাসুদকে আজীবন দাতা সদস্য করিয়া দেওয়ার শর্তে ভবন নির্মাণ কাজ শুরু হয় এবং সিসি ঢালাই সমাপ্ত হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষক মাজারুল হক ব্যক্তিগত স্বার্থে কাজ বন্ধ করে দেয়। তারপর প্রধান শিক্ষক লোকমুখে প্রকাশ করে তার নামে আরো ১১ শতাংশ জমি লিখে দিতে হবে। তখন জমি দাতা গোলাম মাসুদ এলাকাবাসীর সমন্বয়ে রেজুলেশন এর মাধ্যমে দাতা সদস্য হওয়ার শর্তে জমি লিখে দিতে রাজি হয়।কিন্তু প্রধান শিক্ষক এলাকাবাসীকে তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ স্কুলের মাঠে ভবন করতে চায়। এতে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট ও খেলার মাঠ বন্ধ হওয়াই এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
এ বিষয়ে গোলাম মাসুদসহ এলাকাবাসীর সাক্ষরিত লিখিত অভিযোগ ময়মনসিংহ জেলা প্রশাসক ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’ র কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০