তারাকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এডভোকেসি সভায় রবিবার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায়প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, বিশেষ অথিতি ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিবাকর ভাট , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ জান্নতুল ফেরদৌস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত জীবন আরা বেগম,, ইমাম সমিতির প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যান্য শ্রেণীপেশার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন।
সভায় ভিটামিন এ এর প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ এবং প্রতিকার ও প্রতিরোধের উপর আলোকপাত করে উপস্থাপনা করেন এমওডিসি ডা. আব্দুল্লাহ শাফী। আগামীকাল ২০ ফেব্রুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।